ধৃত এক মহিলার বাড়ি থেকে উদ্ধার হল দু লক্ষ টাকার বেশি মূল্যের সোনার গয়না
দি নিউজ লায়ন ; এক মহিলা চোরকে সোনার গয়না সহ গ্রেফতার করল ভাঙড়ের কাশীপুর থানার পুলিশ।ধৃতের নাম আসমা বিবি (২১)। পেশায় পরিচারিকা। তার বাড়ি থেকে প্রায় দু লক্ষ টাকার বেশি মূল্যের সোনা ও রুপোর হার, বালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গহনা উদ্ধার হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আদতে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার পিয়ারা এলাকার বাসিন্দা ওই গৃহবধূ কাজের সূত্র তার স্বামীকে নিয়ে ভাঙড়ের কাশীপুর থানার শ্যামনগর বিশ্বাসপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। ওই মহিলা এলাকার বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। সুযোগ বুঝে বাড়ির মালিকের সোনা, রুপার গহনা সে হাতিয়ে নিত।
এ নিয়ে বেশ কিছুদিন ধরে সন্দেহ ওই এলাকার সাধারণ মানুষের। তারাই এদিন তাকে ঘিরে ধরে চাপ দিতেই সে কান্নায় ভেঙে পড়ে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তার বাড়ি থেকে চুরি করার সোনা, রুপার গহনা উদ্ধার করে। মঙ্গলবার তাকে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Post a Comment